
ডাঃ সি এম মোসাব্বের রহমান ১৯৮৬ সালের ২রা ফেব্রুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবি, পেশায় ইঞ্জিনিয়ার এবং মা গৃহিনী। তার একমাত্র ছোট বোন পেশায় সরকারী চিকিৎসক। ২০০২ সালে তিনি ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল হতে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০০৪ সালে অতিহ্যবাহী নটরডেম কলেজ হতে এইচএসসি পাশ করেন। এরপর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়া শুরু করলেও পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে (ব্যাচ কে-৬২) পড়াশুনা করেন। ২০১১ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। ২০১২ সালে শিক্ষানবীসকালীন সময়ে ৩১তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারে সুপারিশকৃত হন। ২০১৩ এর ১৫ই জানুয়ারি হতে অদ্যাবধি সরকারী চাকুরিতে কাজ করে চলেছেন। ২০১৪ সালে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারি বিষয়ের উপর স্নাতকোত্তর কোর্সে যোগদান করেন। তিনিই বাংলাদেশে সর্বপ্রথম মৃত ব্যক্তির শরীর হতে সংগৃহীত হার্ট ভালবকে মানবদেহে সংযোজন উপযোগী করে তুলেন। ফলশ্রুতিতে, ২০১৯ সালের জানুয়ারিতে তিনি উক্ত বিষয়ে মার্স্টার অব সার্জারি ডিগ্রী লাভ করেন। তিনি ২০২৩ সালে কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসাবে পদোন্নতি পান। ২০২৫ সালে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০২৫ সাল থেকে অদ্যাবধি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এ কার্ডিয়াক সার্জারি বিভাগে সহকারি অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

রুম নংঃ ১২০ ব্লকঃ ডি
গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, মজিদ সরণি, খুলনা।